লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে মিলবে ৫০ হাজার টাকা জামানতহীন ঋণ

প্রান্তিক ও ব্যাংকিং সেবাবহির্ভূত জনগণের জন্য ব্যাংকে সশরীরে উপস্থিত না হয়েই সহজ শর্তে ঋণ পাওয়ার বিশেষ সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ই-ঋণ’ বা ই-লোন পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এখন থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেই গ্রাহকরা আবেদন করা থেকে শুরু করে ঋণের কিস্তি পরিশোধের সুযোগ পাবেন। এই প্রক্রিয়ায় কোনো প্রকার জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুবিধা নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ নির্দেশনা অনুযায়ী, প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক অর্ন্তভুক্তির আওতায় আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এতদিন যারা প্রথাগত ব্যাংকিং সুবিধার বাইরে ছিলেন, তারা ঘরে বসেই স্মার্ট বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ ঋণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের এসংক্রান্ত হালনাগাদ তথ্য ১৫ নভেম্বর ২০২৬ তারিখে দুপুর ০২:২৮ মিনিটে প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়েছে, সম্প্রতি পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করে গত ৯ নভেম্বর একটি নতুন সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশোধিত নীতিমালা অনুযায়ী এ ঋণ কর্মসূচির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সার্কুলার অনুযায়ী, এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ১২ মাস মেয়াদে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে এই ঋণের বার্ষিক সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে মাত্র ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করবে।

জনপ্রিয় সংবাদ

এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত

ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে মিলবে ৫০ হাজার টাকা জামানতহীন ঋণ

প্রকাশিত হয়েছে: ০৯:৩৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬