লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডার

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কর্তৃক কানাডিয়ান পণ্য আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় অটোয়া পাল্টা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। কানাডা সরকার যুক্তরাষ্ট্রের প্রায় দুই হাজার ৮০০ কোটি কানাডিয়ান ডলার (দুই হাজার কোটি মার্কিন ডলার) সমমূল্যের ৯০০টি পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করবে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এই নতুন শুল্ক কার্যকর হবে বলে মঙ্গলবার কানাডার কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসন কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। এর জবাবেই কানাডা এই কঠোর পদক্ষেপ নিল। কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন এই পাল্টা শুল্ককে ‘সমানুপাতিক’ এবং ‘কৌশলগত’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি কানাডার ওপর চাপিয়ে দেওয়া এক নজিরবিহীন চ্যালেঞ্জ, তবে কানাডা এই পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ রয়েছে। এছাড়া মার্কিন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত কানাডীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মীদের সহায়তার জন্য সরকার অতিরিক্ত ৭৫০ কোটি কানাডিয়ান ডলার প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে, যার মূল লক্ষ্য কোম্পানিগুলোকে টিকিয়ে রাখা এবং কর্মসংস্থান হ্রাস রোধ করা।

কানাডার তালিকায় থাকা ৯০০টি মার্কিন পণ্যের মধ্যে ইস্পাত, অ্যালুমিনিয়াম, প্রাকৃতিক মধু, আসবাবপত্র, পোশাক, মেকআপ এবং পারফিউমের ওপর ৫০ শতাংশ শুল্ক বসানো হবে। এছাড়া ডিশওয়াশার, ওয়াশিং মেশিন, পনির, সামুদ্রিক খাবার ও নির্দিষ্ট ইস্পাত পণ্যের ওপর ২৫ শতাংশ এবং ফর্কলিফ্ট ও এয়ার কন্ডিশনারসহ অন্যান্য যন্ত্রপাতির ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। কানাডীয় কর্মকর্তাদের দাবি, অভ্যন্তরীণ ক্ষতি কমানোর লক্ষ্যে বিকল্প উৎস থেকে সংগ্রহ করা সম্ভব এমন পণ্যগুলোকেই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক আলোচনায় কানাডাকে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দিতে প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু কানাডা অযৌক্তিক দাবি করার পাশাপাশি প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ কানাডার বিরুদ্ধে আমেরিকাকে ঠকানোর অভিযোগ তুলে বলেন, কানাডা তাদের লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে কঠিন এবং অযৌক্তিক। ট্রাম্প আরও যোগ করেন, কানাডা কোনো মার্কিন অঙ্গরাজ্য নয় এবং তারা আর কোনো বিশেষ অধিকার পাবে না।

জনপ্রিয় সংবাদ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), রাষ্ট্রপতির শান্তি ও সম্প্রীতির আহ্বান

যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা কানাডার

প্রকাশিত হয়েছে: ০২:০০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬