লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ফেরা নিয়ে ভাইরাল অডিও: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে একটি বিতর্কিত ফোনালাপ ভাইরাল হওয়ার জেরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার এই প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ওসি রাকিবুলকে কথা বলতে শোনা যায়। ফোনালাপে তিনি বলেন, শেখ হাসিনা যেন ডিসেম্বরের অপেক্ষা না করে এখনই দেশে ফিরে আসেন। রাজপথের পুলিশকে দুর্বল উল্লেখ করে তিনি মন্তব্য করেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে চলে আসা উচিত। এ সময় তিনি আরও বলেন, সেনাবাহিনীকে শুধু বলবে ক্যান্টনমেন্টের ভেতরে থাকতে।

ফোনালাপটিতে ওসির এমন আরও কিছু বক্তব্য প্রকাশ পাওয়ার পর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। অবশেষে ব্যাপক সমালোচনার মুখে ডিএমপি কর্তৃপক্ষ ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনার ফেরা নিয়ে ভাইরাল অডিও: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

প্রকাশিত হয়েছে: ০৮:৫২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬