লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন কার্লো আনচেলত্তি

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর গুঞ্জন উঠলেও প্রধান কোচ কার্লো আনচেলত্তির ওপর আস্থা হারাচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটির নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো নিশ্চিত করেছেন যে, ইতালিয়ান এই কোচ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর কায়েতানো জানান, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই আনচেলত্তিকে বহাল রাখা হচ্ছে। তিনি বলেন, আগামী বিশ্বকাপের প্রস্তুতির জন্য দলের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখা প্রয়োজন। একটি শান্ত পরিবেশে প্রয়োজনীয় সমন্বয় সাধনের মাধ্যমে আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব সামলাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটা অত্যন্ত হতাশাজনক হলেও, সিবিএফের এই কর্মকর্তা আনচেলত্তির কাজের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, খেলোয়াড় এবং কোচিং স্টাফ—সবাইকেই এই বিদায়ের কষ্ট ভোগ করতে হচ্ছে। তবে গত ৩৮ দিনে দলের সবাই যে নিষ্ঠা, পেশাদারিত্ব এবং পরিশ্রম প্রদর্শন করেছেন, তা অস্বীকার করার সুযোগ নেই। প্রথম দিন থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই শতভাগ নিবেদিত ছিলেন।

কায়েতানো আরও উল্লেখ করেন যে, টুর্নামেন্ট যত গড়িয়েছে ব্রাজিলের পারফরম্যান্স তত উন্নত হয়েছে, যে কারণে শেষ ষোলো থেকে বিদায় নেওয়াটা আরও বেশি বেদনাদায়ক। উল্লেখ্য, ২০২৫ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করেন কার্লো আনচেলত্তি। তার অধীনেই সেলেসাওরা বাছাইপর্ব পেরিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল। যদিও এবারের আসরে শিরোপার স্বপ্ন পূরণ হয়নি, তবুও সিবিএফ তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে সরে আসছে না। ফলে ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির নেতৃত্বেই নতুন করে দল গোছানোর কাজ শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন কার্লো আনচেলত্তি

প্রকাশিত হয়েছে: ০৫:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬