লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও পোড়া তেল ব্যবহারে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ, পোড়া তেলের ব্যবহার এবং ক্ষতিকর উপাদান বিক্রির দায়ে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ। অভিযানে মোট চারটি প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, পাহাড়তলীর লোকনাথ ফুড প্রোডাক্টসকে অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর ও বুটভাজাসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে খাদ্য তৈরিতে পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

একই এলাকার পাহাড়তলী বাজারের মেসার্স কাউসার এন্টারপ্রাইজকে খাদ্যপণ্যে ব্যবহারের জন্য ক্ষতিকর কেওড়া জল বিক্রির দায়ে ৪ হাজার টাকা এবং ফেনী স্টোরকে ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আর এন সুপার বাঘাবাড়ি নামের ঘি প্যাকেটজাতকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অভিযোগ রয়েছে, তারা তৃতীয় পক্ষের কাছ থেকে ঘি কিনে নিজেদের উৎপাদিত পণ্য হিসেবে প্যাকেটজাত ও বিক্রি করছিল।

অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রয় নিশ্চিত করতে এবং ভোক্তা অধিকার আইন মেনে চলার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে জমি দখল ও চাঁদাবাজিতে সক্রিয় মামুন বাহিনীর ত্রাস

চট্টগ্রামে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও পোড়া তেল ব্যবহারে জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬