লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সব জেলায় শনিবারের মাদ্রাসা ও কারিগরি পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি পরীক্ষার পাশাপাশি ওই সব জেলার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শনিবারের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে আলিম ও এইচএসসি বিএমটি পরীক্ষা। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

গত ৫ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে ৭ জুলাই চট্টগ্রামে ৪৩ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৫ জুলাই থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মোট ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা এই বৃষ্টিতে চট্টগ্রামসহ আশপাশের জেলা ও উপজেলাগুলো প্লাবিত হয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

চট্টগ্রামের সব জেলায় শনিবারের মাদ্রাসা ও কারিগরি পরীক্ষা স্থগিত

প্রকাশিত হয়েছে: ১১:৪৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬