লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও জকসু–ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহণকে কেন্দ্র করে ছাত্রদল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে দফায় দফায় ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এই উত্তেজনার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেমিনারে যোগ দেওয়ার উদ্দেশ্যে বেলা ১১টার দিকে জকসু নেতারা ও কয়েকজন শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে মিলনায়তনে প্রবেশ করতে যান। তাঁদের প্ল্যাকার্ডে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করা, অস্থায়ী হল নির্মাণ, মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত ল্যাব–সুবিধা নিশ্চিত করা এবং চিকিৎসক ও টেকনিশিয়ান নিয়োগের মতো বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। এ সময় সেখানে ইনকিলাব মঞ্চের কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন। মিলনায়তনে প্রবেশের মুখে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীদের সঙ্গে জকসু নেতাদের ধাক্কাধাক্কি হয়। এর ফলে জকসুর নেতারা মিলনায়তনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হন।

সেমিনার ও কর্মসূচি শেষে মিলনায়তন থেকে বের হওয়ার সময় শহীদ মিনারের সামনে আবারও ছাত্রদল এবং জকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সমঝোতার ভিত্তিতে সংবিধান সংস্কারের প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও জকসু–ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষ

প্রকাশিত হয়েছে: ০৯:০০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬