লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ২০

রাজধানীর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট থানা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সৃষ্ট এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

নিউমার্কেট থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বলাকা সিনেমা হলের সামনের ফুটপাতে দোকান বসান নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চলের লোকজন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী ওই দোকান তুলে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পর চঞ্চলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন ব্যক্তি লাঠিসোঁটা ও রামদা নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজ ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী নিউমার্কেটের প্রিয়াঙ্গন মার্কেট-সংলগ্ন বসুন্ধরা গলিতে অবস্থিত চঞ্চলের রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুর চালান। এ সময় দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ বাধলে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হন। আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক হাসান ফরাজি জানান, সংঘর্ষের ঘটনায় তাদের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন শিকদার, আহ্বায়ক সদস্য সাগর খান, সায়মন ইসলাম, মুশফিকুর রহিম ও জিহাদুল ইসলাম। তারা ঢাকা ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে হাসান ফরাজি সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।

এদিকে, নিজের ওপর আনা মারধরের অভিযোগ অস্বীকার করে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে এম চঞ্চল বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না এবং তাকে নিয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তিনি দাবি করেন, ফুটপাতে যুবদলের কিছু কর্মী ব্যবসা করেন, যাদের ঢাকা কলেজ ছাত্রদলের পরিচয় দিয়ে একদল বহিরাগত সন্ত্রাসী মারধর করেছে। এ সময় তার অফিস ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসিন উদ্দিন জানান, ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে অটো পার্টসের দোকানে দুঃসাহসিক চুরি, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ২০

প্রকাশিত হয়েছে: ০২:৫০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬