লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে নতুন মোড়কে কাবেরী ৫০ ভুট্টাবীজ উন্মোচন

জামালপুরের বকশীগঞ্জে ভুট্টাচাষিদের উন্নতমানের বীজ সরবরাহ নিশ্চিত করা এবং ফসলের ফলন বৃদ্ধির লক্ষ্যে 'কাবেরী ৫০' জাতের ভুট্টাবীজের নতুন মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের কাঠগোলাপ রেস্টুরেন্টে রাসেল সিড কোম্পানি প্রাইভেট লিমিটেড এই ডিলার ও রিটেইলার সম্মেলনের আয়োজন করে।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসেল সিড কোম্পানির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বিদ্যুৎ। বিশাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও পরিবেশক জিএম জিলজালালুর একরাম কিংরাজ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানির হেড অব সেলস মইনুল ইসলাম বাদল এবং উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুল ইসলাম। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বীজ ব্যবসায়ী ও ডিলাররা এই সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে জানানো হয়, রাসেল সিডের উদ্ভাবিত উচ্চফলনশীল কাবেরী ৫০ জাতের ভুট্টাবীজটি নতুন মোড়কে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েক বছর ধরে জামালপুর ও শেরপুরসহ বেশ কয়েকটি জেলায় জাতটি কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মূলত কৃষকদের চাহিদা এবং ফলন বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেই নতুন রূপে বীজটি বাজারজাত করা হচ্ছে। ডিলার ও রিটেইলারদের মাধ্যমে মাঠপর্যায়ের কৃষক ও ভুট্টাচাষিদের কাছে এই উন্নত বীজের সরবরাহ নিশ্চিত করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

জনপ্রিয় সংবাদ

পিএইচপি ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, বিজিডি ই-গভ সার্টের সতর্কতা

বকশীগঞ্জে নতুন মোড়কে কাবেরী ৫০ ভুট্টাবীজ উন্মোচন

প্রকাশিত হয়েছে: ০১:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬