লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টার দিকে এই সংঘর্ষে মোট ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন কলাবাড়িয়া গ্রামের ইসরাফিল শিকদার (৫০), রাসেল শেখ (৩০), মতিউর রহমান (৪৫), মুক্তি শেখ (৪০) ও হাসান শেখ (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে এই বিরোধের জেরে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হন, যার মধ্যে ৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

ঘটনার বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাসাইলে ১০ কোটির সেতুতে রডের বদলে বাঁশ: দুদক অভিযান, সাব-ঠিকাদার গ্রেপ্তার

নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫

প্রকাশিত হয়েছে: ০৯:০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬