লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

কলম্বিয়ায় আঘাত হানা স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। সোমবার আঘাত হানা ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পকে ‘ওয়ান্স ইন এ ডেকেড’ বা এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে অভিহিত করা হচ্ছে। ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে এখনো অসংখ্য মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

দেশটির পাহাড়ি প্রদেশ চোকোতে এই ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। এছাড়া রাজধানী বোগোতাসহ জনবহুল শহরগুলোতেও কম্পন অনুভূত হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৭০০ মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেই ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে কলম্বিয়ার অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিস ১৬৫ জনের মৃত্যুর প্রাথমিক তথ্য দিয়েছিল। পরবর্তীতে ক্যালিতে আরও ১০ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং রয়টার্স জানায় যে মোট মৃতের সংখ্যা ২২৪ জনে দাঁড়িয়েছে।

মাত্র গত শুক্রবার শপথ গ্রহণ করা কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলারদো দে লা এসপ্রিল্লা এই ভয়াবহ বিপর্যয়ের পর দ্রুত দেশজুড়ে জাতীয় বিপর্যয় ঘোষণা করেছেন।

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় ববি হাজ্জাজ: শুরু হচ্ছে ‘মন্ত্রীর সাথে চা’ কর্মসূচি

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

প্রকাশিত হয়েছে: ০৪:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬