লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে কঠোর হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াতে ব্যবসায়ীদের কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজি সরকার বরদাশত করবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, বাজারে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে আমদানি পর্যায়ে শুল্ক ও করের সমন্বয় এবং পণ্য সরবরাহ ব্যবস্থার আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ সময় তিনি সাফ জানিয়ে দেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কৃত্রিম সংকট তৈরি বা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।

রমজান মাসে বাজারে কোনো পণ্যের সংকট তৈরি হবে না বলে আশ্বস্ত করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে আমদানির পাইপলাইনে যে পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য রয়েছে, তা চাহিদার তুলনায় পর্যাপ্ত। ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা নেই।

সারা বছরজুড়ে বিশেষ করে সবজির মতো অতিপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে একটি সুপরিকল্পিত সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এর জন্য দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিতভাবে কৃষিপণ্য উৎপাদন করা জরুরি। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো সবজি যদি জুলাই মাসে, কোনোটি নভেম্বরে এবং অন্য কোনোটি ফেব্রুয়ারিতে পর্যায়ক্রমে চাষ করা যায়, তবে বছরজুড়ে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে প্রথম সফরে এসে নাটোরে প্রতারণার শিকার জার্মান পর্যটক

রমজানে নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে কঠোর হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০১:০০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬