লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা এবং দায়মুক্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করার দাবিসহ বিভিন্ন বিষয় উত্থাপন করা হয়েছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য প্রণীত অধ্যাদেশটি আইনে পরিণত করা হয়েছে। তবে এই সুরক্ষাকে আরও সুনির্দিষ্ট করতে এবং যোদ্ধাদের দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করতে তফসিলে বিশেষ ব্যবস্থা রাখা হবে।

বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার দোসরসহ যারা মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে সরকার আন্তরিক। মানবতাবিরোধী অপরাধের দায়ে চলমান মামলাগুলোর বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাসের সঙ্গে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬