লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর ২০৩ কোটি টাকায় হচ্ছে দ্বিতীয় সেতু

পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের প্রকল্পটি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পটি অনুমোদনের খবর পাওয়ার পর নদীর দুই পাড়ের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। বিকেলে স্থানীয়রা একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করেন।

প্রকল্পটি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এবং পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সড়কের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর বাস্তবায়িত হবে। সেতুটি নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ২০৩ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর মাস থেকে ২০৩০ সালের জুন মাস পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয়রা দীর্ঘদিন ধরে এই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। বর্তমানে নদীর ওপর একটি কাঠের সেতু দিয়ে যানবাহন ও মানুষ চলাচল করে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয় বাসিন্দা জয় বলেন, কাঠের সেতু দিয়ে যাতায়াত করতে গিয়ে বিশেষ করে বর্ষাকালে এবং ভারী যানবাহন চলাচলের সময় চরম ভোগান্তিতে পড়তে হয়। সেতুটি নির্মাণের খবরে তারা আনন্দিত কারণ এতে যাতায়াতের কষ্ট লাঘব হবে। আরেক স্থানীয় বাসিন্দা আসিম উদ্দিন জানান, নতুন সেতুটি নির্মিত হলে কৃষিপণ্য সহজে বাজারে নেওয়া সম্ভব হবে এবং শিক্ষা, চিকিৎসা ও ব্যবসার কাজে জেলা শহরে যাতায়াত অনেক সহজ হবে। কাঠের সেতু দিয়ে পারাপারের জন্য বর্তমানে প্রত্যেককে ১০ টাকা করে দিতে হয়, যা সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য।

পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী প্রকল্পের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে করতোয়া নদী পারাপারে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ কমে আসবে এবং এই সড়কে যানবাহন চলাচল ও পণ্য পরিবহন ব্যবস্থা আরও সহজতর হবে।

জনপ্রিয় সংবাদ

যন্তর মন্তরে যাওয়ার পথে রাহুল-প্রিয়াঙ্কাকে আটকে দিল দিল্লি পুলিশ

পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর ২০৩ কোটি টাকায় হচ্ছে দ্বিতীয় সেতু

প্রকাশিত হয়েছে: ০২:৪৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬