লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের দাম বাড়ায় কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বাড়লো ৯.৮৫ শতাংশ

জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষিতে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ৯ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি করেছে বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস এসোসিয়েশন (বিআইসিডিএ)। সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি ৬টি ভিন্ন ক্ষেত্রে ‘সারচার্জ’ বাড়ানোর ঘোষণা দেয়, যা অবিলম্বে কার্যকর করা হয়েছে।

বিআইসিডিএ’র মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, সরকারিভাবে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর ফলে ডিজেলের দাম ১৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকায় দাঁড়িয়েছে। এই মূল্যবৃদ্ধির সাথে সমন্বয় করার লক্ষ্যেই হ্যান্ডলিংয়ের বিভিন্ন পর্যায়ে গড়ে ৯ দশমিক ৮৫ শতাংশ চার্জ বাড়ানো হয়েছে।

চার্জ বৃদ্ধির আওতাধীন ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দর ও আইসিডির মধ্যে কন্টেইনার পরিবহন, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল (পিসিটি) থেকে আইসিডিতে খালি কন্টেইনার আনা-নেয়া, রপ্তানি পণ্য বোঝাইকরণ এবং হ্যান্ডলিং। এছাড়া ইয়ার্ড থেকে খালি কন্টেইনার উত্তোলন, সিএফএস শেড পর্যন্ত পরিবহন, বোঝাইয়ের পর ইয়ার্ডে পরিবহন, জাহাজ নির্ধারণের পর লোড ইয়ার্ডে কন্টেইনার উত্তোলন এবং চট্টগ্রাম বন্দর ও পিসিটি পর্যন্ত রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার পরিবহনের ক্ষেত্রেও এই বর্ধিত চার্জ প্রযোজ্য হবে।

রপ্তানি পণ্য ভর্তি কন্টেইনারের ওজনের (ভিজিএম) চার্জও বাড়ানো হয়েছে। এর আওতায় লোড ইয়ার্ডে কন্টেইনার উত্তোলন, ওয়েইং স্কেল পর্যন্ত পরিবহন, ওজন পরিমাপ এবং পুনরায় লোড ইয়ার্ডে পরিবহনের মতো প্রক্রিয়াগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আমদানি পণ্য ডেলিভারির ক্ষেত্রেও চার্জ বাড়ানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর ও পিসিটি থেকে আইসিডি পর্যন্ত কন্টেইনার পরিবহন, আইসিডিতে উত্তোলন, ডেলিভারি ইয়ার্ডে রাখা এবং শ্রমিকদের মাধ্যমে ট্রাকে পণ্য ডেলিভারি দেওয়ার চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাত, বিদ্যুৎহীন ৫০ হাজার পরিবার

জ্বালানি তেলের দাম বাড়ায় কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বাড়লো ৯.৮৫ শতাংশ

প্রকাশিত হয়েছে: ০৫:০৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬