লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বর্ষণে পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ প্রাণহানি

টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের চকরিয়া এবং বান্দরবানের লামায় পৃথক পাহাড়ধসের ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।

চকরিয়া উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, চকরিয়া উপজেলার মছনিয়াকাটা এলাকায় একটি বসতঘরের ওপর পাহাড়ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, তাৎক্ষণিকভাবে মৃত শিশুদের নাম জানা যায়নি। ভোরবেলায় এই দুর্ঘটনা ঘটে এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুদের মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, চকরিয়ার পার্শ্ববর্তী বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া-পাগলির ঝিরি এলাকায় পৃথক দুটি ঘটনায় আরও পাঁচজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে মিশনপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের ছেলে মোহাম্মদ সোলেমান (৫) একই পরিবারের সদস্য।

অপর ঘটনায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫) মাটিচাপা পড়ে মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পাহাড়ধসের পর পরই এলাকার মানুষের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

টানা বর্ষণে পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ প্রাণহানি

প্রকাশিত হয়েছে: ০৬:৪৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬