লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে মদের বারে মাতালদের সংঘর্ষে নিহত ২

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় অবস্থিত রেনেসাঁ হোটেলের মদের বারে মাতাল যুবকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষ ও পরবর্তী গণপিটুনির ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহতদের একজন হলেন শহরের মধ্যম নুনিয়াছড়া এলাকার প্রয়াত জয়নাল আবেদীন বহদ্দারের ছোট ছেলে নাজিবুল হক রাশেদ। অন্যজন হলেন শহরের রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা সোলাইমান ওরফে সালমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রেনেসাঁ হোটেলের মদের বারে মাতাল যুবকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের একপর্যায়ে নাজিবুল হক রাশেদ নিহত হন। এ সময় সালমান নামের আরেক যুবক গণপিটুনির শিকার হন। পরে পুলিশ সালমানকে আটক করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সালমানেরও মৃত্যু হয়। এই ঘটনার পর রাশেদ হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত রাদি ও আনসার নামের দুই যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

canনিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ এবং কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাবুগতাকিন মাহমুদ সোহেল জানিয়েছেন, সংঘর্ষ ও মারধরের ঘটনায় এ পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে গৃহকর্তা হত্যা ও মরদেহ ১৫ খণ্ড করার রহস্য উন্মোচন

কক্সবাজারে মদের বারে মাতালদের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত হয়েছে: ০৯:০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬