লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ

টানা তিন দিন ধরে চলা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বুধবারের (৮ জুলাই) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবারের সকল নির্ধারিত ক্লাস ও পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

গত তিন দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে, যার ফলে পরিবহন ব্যবস্থায় সংকট তৈরি হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হওয়ায় পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ

প্রকাশিত হয়েছে: ০৬:১৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬