লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীর কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশের কাদের ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন ওই খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসিম শেখ ওই গ্রামেরই বিশু শেখের ছেলে।

খামারের কর্মচারী মমিন জানান, সকালে মুরগির খাবার দিতে এসে তিনি খামারের ভেতরে ফিডের বস্তার নিচে জসিমকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে বিষয়টি জানানো হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার রাতে খামারের নেট কেটে ভেতরে ঢুকে ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের বস্তা চুরির চেষ্টা করেছিলেন জসিম। এ সময় বস্তাটি তার শরীরের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওসি আরও জানান, নিহত জসিম মাদকাসক্ত ছিলেন এবং প্রাথমিক অনুসন্ধানে তার চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

রাজবাড়ীর কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ১০:৪৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬