লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি মেট্রোতে নারীর গোপনে ছবি তুলে বরখাস্ত আধা সামরিক বাহিনীর সদস্য

ভারতের রাজধানী দিল্লির মেট্রো ট্রেনে এক নারী সহযাত্রীর অনুমতি ছাড়া গোপনে ছবি তোলার অভিযোগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার গভীর রাতে দিল্লি মেট্রোর ইয়েলো লাইনের এইমস মেট্রো স্টেশনে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, ট্রেনের ভেতরে উত্তেজিত যাত্রীরা ওই আধা সামরিক বাহিনীর সদস্যকে ঘিরে ধরেছেন। অভিযুক্ত জওয়ান প্রথমে গোপনে ছবি তোলার কথা অস্বীকার করলেও, ভুক্তভোগী নারী ও অন্য যাত্রীরা তার স্মার্টফোনের গ্যালারি দেখতে চাইলে সত্যতা বেরিয়ে আসে। সেখানে ওই নারীর ছবি পাওয়া গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে হাতাহাতির রূপ নেয়। ভিডিওতে ভুক্তভোগী নারীকে বলতে শোনা যায়, ‘এটা কী? আমার ছবিগুলো মুছে দিন।’

ঘটনার পর যাত্রীরা ওই সিআইএসএফ সদস্যের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এই ঘটনার তীব্র নিন্দা ও সমালোচনা শুরু হলে সিআইএসএফ কর্তৃপক্ষ অভিযুক্ত সদস্যকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বাহিনীটি জানায়, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। দিল্লি মেট্রো ইউনিটের সিআইএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টিকে তারা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দিল্লি মেট্রো পুলিশ জানিয়েছে, রোববার রাত ১২টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা নিয়ে তারা একটি পিসিআর কল পায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ভুক্তভোগী নারী মৌখিকভাবে সিআইএসএফ কর্মকর্তার বিরুদ্ধে অনুমতি ছাড়া ছবি তোলার অভিযোগ করেন। তবে তিনি লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি। পরবর্তীতে বিষয়টি সিআইএসএফ কর্মকর্তাদের জানানো হয়। বর্তমানে পুরো ঘটনার সত্যতা ও পরিস্থিতি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

দিল্লি মেট্রোতে নারীর গোপনে ছবি তুলে বরখাস্ত আধা সামরিক বাহিনীর সদস্য

প্রকাশিত হয়েছে: ০৫:৪৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬