লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র সংকুচিত করছে সরকার, কঠোর হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র পাঁচ মাসের মধ্যেই গণতন্ত্রকে সংকুচিত করার চেষ্টা চালাচ্ছে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে ডেমোক্রেটিক জার্নালিস্ট এলায়েন্সের (ডিজেএ) আয়োজনে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি এমন মনোবাসনা পোষণ করে তবে পরিণতি ভালো হবে না। তিনি বলেন, বিরোধীদল সংসদ ও সংসদের বাইরে কথা বলবে—এটিই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল চরিত্র। এ সময় তিনি বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন।

সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের মধ্য দিয়ে মাত্র পাঁচ মাসেই জনগণের আস্থা হারিয়েছে। সরকারের সমালোচনা সহ্য না করে তাকে 'হটকারিতা' আখ্যায়িত করা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তিনি বলেন, 'সরকারের বিরুদ্ধে প্রতিবাদকে যদি সর্বোচ্চ পর্যায় থেকে হটকারিতা আখ্যায়িত করা হয়, তবে এটা রাজনৈতিক দমনের নতুন বয়ান। যদি এ ধরনের প্রতিবাদ দমনের চেষ্টা করা হয়, তবে এর পরিণতি পতিত সরকারের চেয়েও ভয়াবহ হবে।'

তিনি আরও অভিযোগ করেন যে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকে দ্রব্যমূল্য ও চাঁদাবাজি বেড়েছে। সরকার তার দেওয়া প্রতিশ্রুতি রাখেনি, বরং প্রতারণা করেছে। এছাড়া বিদ্যুৎ সংকট সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন। নাহিদ ইসলাম বলেন, 'ব্যাংক লোপাটকারী ও দুর্নীতিবাজদের সুবিধা দিচ্ছে এ সরকার। এমনকি বিএনপির সংগঠনের নেতাকর্মীরা কৃষি কার্ড ও হেলথ কার্ড পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ তা থেকে বঞ্চিত।'

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহত সাংবাদিকদের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া উদ্যোগগুলো যেন চলমান রাখা হয়। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা আন্দোলনকে বেগবান করেছে। রাষ্ট্রে চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, সরকারের ভালো কাজের সমালোচনা করতে হবে এবং বিরোধীদলকে দায়িত্বশীল হতে ভূমিকা রাখতে হবে। পরিশেষে তিনি বলেন, সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন করতে না পারে, তবে এনসিপি তাদের ক্ষমতায় থাকতে দেবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,‘সরকার ৫ মাসের মাঝেই গণতন্ত্রকে সংকুচিত করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই- এমন মনোবাসনা করলে পরিণতি ভালো হবে না। বিরোধীদল সংসদ ও বাইরে কথা বলবে— এটাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র। তবে গণতন্ত্র ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এ অবস

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করাকে যদি হটকারিতা অক্ষ্যায়িত করা হয় সর্বেোচ্চ পর্যায় থেকে, তবে এটা রাজনৈতিক দমনের নতুন বয়ান বলে ধরে নেওয়া যায়। সরকার তার ৫ মাসের মাঝেই জনগণের আস্থা হারিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্যে দাম বৃদ্ধির মধ্য দিয়ে। এর প্রতিবাদকে হটকারিতা বলে রাস্তায় নামলে দ

জনপ্রিয় সংবাদ

আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রীর ওপর ছিনতাইকারীর হাম/লা, রগ কে/টে দেওয়ার অভিযোগ

গণতন্ত্র সংকুচিত করছে সরকার, কঠোর হুঁশিয়ারি নাহিদ ইসলামের

প্রকাশিত হয়েছে: ০৩:২৪:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬