লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় বিএনপি নেতার বাসায় গুলিবর্ষণ: ছাত্রদল নেতাসহ জড়িত ৮, গ্রেপ্তার ২

রাজধানীর ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের বাসভবনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার ভোররাতে সংঘটিত এই হামলার পেছনে এক ছাত্রদল নেতাসহ মোট আটজন জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভোররাতে চারটি মোটরসাইকেলে চড়ে আটজন হামলাকারী এসে ডেমরা থানা বিএনপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। গুলি চালিয়েই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এই গুলিবর্ষণের ঘটনার পর তৎপরতা শুরু করে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হামলার মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। ১৯৭৬ (1976) সালে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন। এরপর ১৯৭৭ (1977) সালে তাঁর শাসন বেসামরিক করার লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন এবং তিনি রাষ্ট্রপতি নির্বাচন করার লক্ষ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগ দল) প্রতিষ্ঠা করেন। বিচারপতি আবদুস সাত্তার ছিলেন এ দলের সমন্বয়ক। পরবর্তী সময়ে ১৯৭৮ (1978) সালের ১ সেপ্টেম্বর জাগ দল বিলুপ্ত করে বিএনপি প্রতিষ্ঠা করা হয়। জিয়াউর রহমান ছিলেন এ দলের চেয়ারম্যান। ১৯৭৯ (1979) সালে এ দল থেকে নির্বাচন করে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৮১ (1981) সালে জিয়াউর রহমান কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত হন। এর পর এই দলের সভাপতি নির্বাচিত হন বিচারপতি আবদুস সাত্তার। এইচ এম এরশাদের সামরিক শাসন চলাকালে ১৯৮৪ (1984) সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া। এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ (1991) সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। এরপর ২০০১ (2001) সালের নির্বাচনেও বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করে। এর মধ্যে ১৯৯৬ সালে এই দলটি একতরফা বিতর্কিত নির্বাচন করে কিছু দিনের জন্য সরকার গঠন করেছিল।

prothomalo-bangla/2026-09-01/66vagy1u/Untitled_2.png

https://media.prothomalo.com/prothomalo-bangla/2026-09-01/66vagy1u/Untitled_2.png

জনপ্রিয় সংবাদ

গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ল্যাপটপ দেবে সরকার

ডেমরায় বিএনপি নেতার বাসায় গুলিবর্ষণ: ছাত্রদল নেতাসহ জড়িত ৮, গ্রেপ্তার ২

প্রকাশিত হয়েছে: ০৪:১৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬