লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৪৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বুধবার (৩০ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়েছে। এই মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে সারা দেশে নতুন করে ১ হাজার ৯৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৬২০ জনে।

নতুন ভর্তি রোগীদের বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩ জন, খুলনা বিভাগে ২৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, রংপুর বিভাগে ৯৯ জন এবং সিলেট বিভাগে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর এখন পর্যন্ত ৭৩ হাজার ৮৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮২ জন।

ফার্নেস অয়েলের দাম বাড়লো প্রতি লিটারে প্রায় ১২ টাকা

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৪৫ জন

প্রকাশিত হয়েছে: ১২:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬