লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন মানে শুধু অট্টালিকা নয়, প্রকৃত উন্নয়ন শিক্ষায়: ডেপুটি স্পিকার

নেত্রকোনার দুর্গাপুরে আয়োজিত এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, একটি এলাকার উন্নয়ন কেবল ইট-পাথরের অট্টালিকা নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। তার মতে, শিক্ষার মানোন্নয়ন এবং মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ গড়ে তোলাই প্রকৃত উন্নয়নের মূল মাপকাঠি হওয়া উচিত। রোববার দুপুরে উপজেলা প্রশাসন, দুর্গাপুরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি (বিরিশিরি) মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে এবতেদায়ি পঞ্চম শ্রেণি, অষ্টম শ্রেণি বা সমমানের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও সমমান-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা।

শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, তাকে যেন গতানুগতিক ধারার কোনো রাজনৈতিক কর্মী বা এমপি হিসেবে দেখা না হয়। তিনি কেবল দালানকোঠা নির্মাণ করে উন্নয়নের প্রমাণ দিতে চান না, বরং এই অঞ্চলের সামগ্রিক শিক্ষাব্যবস্থা ও মানবিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত নারী শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তিনি জানান, সাধারণ শাখায় জিপিএ-৫ পাওয়া ২৮ জন শিক্ষার্থীর মধ্যে ২১ জনই নারী। তিনি আশা প্রকাশ করেন যে, আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে বড় পদে আসীন হবে।

কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, কারণ এই শিক্ষা বেকারত্ব দূর করতে সহায়ক। এছাড়া উপস্থিত শিক্ষার্থীদের সততা ও একাগ্রতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, মানুষের কর্মের মাধ্যমেই আত্মতৃপ্তি পাওয়া সম্ভব। অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার পরামর্শ দিয়ে তিনি ডিকশনারি ব্যবহারের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে দেরিতে যোগ দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে তিনি উপস্থিত সবার ক্ষুধার কথা বিবেচনা করে বক্তব্য সংক্ষিপ্ত করেন। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে

উন্নয়ন মানে শুধু অট্টালিকা নয়, প্রকৃত উন্নয়ন শিক্ষায়: ডেপুটি স্পিকার

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬