লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মাসের মধ্যে ঢাকায় পুনরায় চালু হচ্ছে ওয়াটার বাস

ঢাকার যানজট কমাতে এবং সড়ক পথের ওপর চাপ কমাতে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে রাজধানীর চারপাশের ১১০ কিলোমিটার বৃত্তাকার নৌপথে আবারও ওয়াটার বাস সার্ভিস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। সংসদ সদস্য Kamrul হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।

নৌপরিবহনমন্ত্রী বলেন, ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীসহ একটি বিশাল নৌপথ রয়েছে। এই নৌপথে যদি যাত্রীবাহী নৌযান চলাচল বাড়ানো যায়, তবে রাজধানীর সড়কগুলোর ওপর যানবাহনের চাপ অনেকটাই কমে আসবে এবং ট্রাফিক ব্যবস্থার ওপর ইতিবাচক প্রভাব পড়বে। এই সেবা পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

ওয়াটার বাস সার্ভিসের অতীত লোকসানের চিত্র তুলে ধরে শেখ রবিউল আলম জানান, প্রায় এক দশক আগে এই সেবা চালু করা হলেও গত ১০ বছরে এখানে প্রায় ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। এর অর্থ হলো, প্রতি বছর গড়ে লোকসানের পরিমাণ ছিল প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আগের সমস্যাগুলো চিহ্নিত করেছে। এবার নতুন ব্যবস্থাপনায় রাজধানীর নৌপথে এই ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়াটার বাস চালুর পাশাপাশি ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে সরকারের নানা পদক্ষেপের কথা সংসদে তুলে ধরেন নৌপরিবহনমন্ত্রী। তিনি জানান, নদীগুলোর তীরে ৪২৪টি দূষণস্থল চিহ্নিত করা হয়েছে, যেখানে উদ্বেগজনক হারে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য ফেলা হচ্ছে।

এই নদীগুলোকে দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিষয়ে গতকালই একটি উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং পুরো বিষয়টি তদারকি করার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। এরই মধ্যে নদীগুলো পরিদর্শন করা হয়েছে। নদীর তীরে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ওয়াসা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএ এবং পানিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদককে দিল এফবিআই

৩ মাসের মধ্যে ঢাকায় পুনরায় চালু হচ্ছে ওয়াটার বাস

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬