লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২ নম্বরে মারধর ও আটক: পুলিশের কঠোর নজরদারি

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে আজ শনিবার দুপুরে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মুঠোফোনে ভিডিও ধারণ করা এবং শিঙাড়া বিলি করার অভিযোগে তিনজনকে মারধর করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত দুজনকে আটক করেছে। দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের প্রবেশমুখে মারধরের ঘটনাগুলো ঘটে।

সরেজমিনে দেখা যায়, দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশমুখে এক রিকশাচালক মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (এসডিএফ) নামের একটি সংগঠনের সদস্যসচিব আ ন ম আয়াসের নেতৃত্বে একদল জনতা সেখানে উপস্থিত হন। তাঁরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। আয়াস ওই রিকশাচালকের ফোন চেক করেন এবং ভিডিওটি যুবলীগের একজনকে পাঠানোর অভিযোগ তুলে তাঁকে মারধর করেন। পরে পুলিশ এসে ওই রিকশাচালককে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে ফুল দিতে আসা অর্ণব দাস নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রিকশাচালককে মারধরের সময় সেখানে থাকা আরেক ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাঁকেও মারধর করা হয়। একপর্যায়ে তিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিঙাড়া বিলি করছেন—এমন অভিযোগে আরেক ব্যক্তিকে মারধর করা হয়। ওই ব্যক্তির হাতে থাকা ব্যাগে শিঙাড়া ছিল এবং মারধরের মুখে তিনিও সেখান থেকে পালিয়ে যান।

এ বিষয়ে আ ন ম আয়াস দাবি করেন, তাঁরা কোনো মব সৃষ্টি করছেন না। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা যাতে কোনো অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য তাঁরা সেখানে অবস্থান করছেন এবং কাউকে পেলে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। এদিকে, ডিএমপির ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার সাদ্দাম হোসেন জানিয়েছেন, পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং তাঁরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন।

সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সামনে সড়কের দুই পাশে পুলিশের ব্যারিকেড দেখা গেছে। বাড়ির সামনের সড়কে যানবাহন ও সাধারণের চলাচল বন্ধ রাখা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং পুলিশের সাঁজোয়া যান প্রস্তুত থাকতে দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

ডিমলা থানায় ছাদের পলেস্তারা খসে আহত এএসআই

ধানমন্ডি ৩২ নম্বরে মারধর ও আটক: পুলিশের কঠোর নজরদারি

প্রকাশিত হয়েছে: ০৮:০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬