লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাবতলীতে পরিচ্ছন্নতাকর্মীদের ৭৮৪ ফ্ল্যাট প্রস্তুত, মার্চে হস্তান্তরের লক্ষ্য

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও নিরাপদ আবাসন নিশ্চিতে গাবতলী সিটি পল্লীতে নির্মিত ৭৮৪টি ফ্ল্যাটের কাজ এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। ২৮৪ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত ১৫ তলা বিশিষ্ট এ প্রকল্পের মূল নির্মাণকাজ শেষ হওয়ার পর বর্তমানে চলছে ফিনিশিং পর্ব। ডিএনসিসি সূত্র জানিয়েছে, আগামী মার্চকে লক্ষ্য ধরে বাস্তবায়নাধীন এ আবাসন প্রকল্পটির উদ্বোধন করবেন এবং পরিচ্ছন্নতাকর্মীদের হাতে চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রকল্প সূত্র অনুসারে, পুরো আবাসন প্রকল্পটি ছয়টি প্যাকেজে সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর নির্মাণ, বহুতল আবাসিক ভবন, অভ্যন্তরীণ সড়ক, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ ও পানির প্রয়োজনীয় অবকাঠামো, নিজস্ব সাব-স্টেশন, জেনারেটর এবং গভীর নলকূপের মাধ্যমে সুপেয় পানির বন্দোবস্ত রাখা হয়েছে। পাশাপাশি অধিবাসীদের যাতায়াত ও সুরক্ষায় আধুনিক লিফট স্থাপনসহ সব ধরনের সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে।

পরিচ্ছন্নতাকর্মীদের পরিবারগুলোর মর্যাদাপূর্ণ বসবাস নিশ্চিত করতে প্রতিটি ফ্ল্যাটের আয়তন রাখা হয়েছে ৫৬০ বর্গফুট। এসব ফ্ল্যাটে রয়েছে দুটি শয়নকক্ষ, একটি শিশু কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি বাথরুম। শুধু থাকার জায়গা নয়, কর্মীদের সন্তানদের লেখাপড়ার জন্য আবাসিক কমপ্লেক্সের দক্ষিণ দিকে চারতলা বিশিষ্ট একটি বিদ্যালয় ভবন তৈরি করা হয়েছে। একই সঙ্গে পুরো এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ, পুষ্পজাতীয় ও ছায়াদানকারী গাছ লাগিয়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা হয়েছে, যাতে শিশুরা প্রকৃতির সান্নিধ্যে বড় হতে পারে।

প্রকল্পের সবুজ পরিবেশ ও সুযোগ-সুবিধা প্রসঙ্গে স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসাইন যুগান্তরকে বলেন, গাবতলী সিটি পল্লীর পরিচ্ছন্নতাকর্মীদের এই প্রকল্পের বড় প্রাপ্তি হলো এর পরিবেশবান্ধব আবাসন। নতুন বাসস্থানের পাশাপাশি কর্মীরা সন্তানদের ঘরের কাছেই লেখাপড়া করানোর সুযোগ পাবেন।

ডিএনসিসি কর্তৃপক্ষের মতে, রাতের শহর পরিষ্কার রেখে যারা ঢাকাকে প্রতিদিন বাসযোগ্য করে তোলেন, দীর্ঘদিন ধরে তাদের অনেকেই অস্বাস্থ্যকর ও জরাজীর্ণ পরিবেশে বাস করছেন। তাদের সামাজিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিতেই এই মানবিক প্রকল্প গড়ে তোলা হয়েছে। জানা গেছে, ২০২৩ সালের ১১ মে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম প্রকল্পের ষষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন জটিলতা নিরসনে কাজ শুরু করেন। পরবর্তীতে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কারিগরি যাচাইয়ের আলোকেই প্রকল্পে আধুনিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত করা হয়।

এ বিষয়ে প্রকল্প পরিচালক মো. রফিকুল ইসলাম যুগান্তরকে জানান, মূল নকশায় ১৫ তলা ভবনগুলোর জন্য পর্যাপ্ত আধুনিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। এমআইএসটির কারিগরি পর্যালোচনার পর তৃতীয় সংশোধিত প্রস্তাবে ফায়ার পাম্প, স্প্রিংকলার, ফায়ার অ্যালার্ম ও অগ্নিরোধী দরজাসহ অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মী ও তাদের পরিবারের জন্য একটি নিরাপদ ও উন্নত জীবন নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০১:০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬