লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বসুন্ধরা সিটিতে ক্রেতা সংকট: মন্দায় ধুঁকছে ছোট-মাঝারি ব্যবসায়ীরা

রাজধানীর অন্যতম অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এখন আর আগের মতো কেনাকাটার জৌলুস নেই। মার্কেটে ক্রেতাদের আনাগোনা থাকলেও বিক্রির পরিমাণ হতাশাজনক। রোববার বিপণিবিতানটির কাপড়, জুতা, ঘড়ি, জুয়েলারি, ইলেকট্রনিকস এবং মোবাইলসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, অধিকাংশ দোকানেই বিক্রি তলানিতে গিয়ে ঠেকেছে। ছোট ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন এবং অনেকের বিক্রি অর্ধেকের নিচে নেমে গেছে।

তানজিনা ফ্যাশনের সম্রাট হোসেন জানান, গত বছর একই সময়ে সপ্তাহে ২০ লাখ টাকার মতো বিক্রি হলেও এখন নভেম্বর শেষ হতে চললেও তা ১ বা দেড় লাখে আটকে আছে। অথচ দৈনিক দোকান খরচ ৯ হাজার ২০০ টাকা, যা অনেক সময় তোলা সম্ভব হচ্ছে না। একইভাবে ‘আলিফ-লাম’ দোকানের মুকুল বিশ্বাস জানান, আগে মাসে সাড়ে ৪ লাখ বা ৫ লাখ টাকা বেচলেও এখন কোনোরকমে ১ লাখ টাকা বেচছেন। টিকে থাকার জন্য গ্রামের এক বিঘা জমি বিক্রি করে দোকানে বিনিয়োগ করেছেন তিনি। সিটি শপের মালিক মো. কামাল হোসেন গত ৬ মাসের পরিস্থিতিকে তার ১০ বছরের ব্যবসায়িক জীবনে সবচেয়ে কঠিন বলে উল্লেখ করেছেন। তিনি জানান, আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিনি ১ লাখ ৩০ হাজার টাকা লোকসানে আছেন।

জুতা ব্যবসায়ীদের অবস্থাও শোচনীয়। স্যু গ্যালারির মালিক আতিকুর রহমান অপু জানান, দোকান টিকিয়ে রাখতে ধার করে ৮ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগ করেছেন, কিন্তু বিক্রি আগের চেয়ে চার ভাগের এক ভাগে নেমে এসেছে। আগে বছরের এই সময়ে কম হলেও ১৫ জোড়া কেডস বিক্রি হতো, সেখানে গত বৃহস্পতিবারে মাত্র দুই জোড়া কেডস বেচতে পেরেছেন। একই অবস্থা রিসেন্ট, এম টি স্যু’জ ও সুইস মিসের মতো দোকানগুলোর। ঘড়ির ব্যবসায়ও প্রায় ২০ থেকে ৩০ শতাংশ বিক্রি কমেছে। টাইম জোনের ম্যানেজার সাইদুর রহমান ও টাইম ভিউ’র বাধন জানান, নির্দিষ্ট কিছু ক্রেতা ছাড়া নতুন ক্রেতাদের আনাগোনা কমেছে এবং অস্থিরতার কারণে মানুষ কেনাকাটা কমিয়ে দিয়েছে।

ইলেকট্রনিকস পণ্যের বাজারেও মন্দার প্রভাব স্পষ্ট। স্যামসাং শো-রুমের ম্যানেজার জানান, বিদেশি ব্র্যান্ডের বিক্রি ৫০ শতাংশ কমেছে। মোবাইল মার্কেটের ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় ক্রেতারা কেবল দেখেই চলে যাচ্ছেন। রাফসান টেলিকমের রাহিদ হোসেন জানান, বেচাকেনা একেবারেই নাই, সারাদিন অলস সময় কাটাতে হয়। শুধু শুক্রবার আসলে ৩-৪টা ফোন বিক্রি করতে পারেন। ইয়াসরা মোবাইল বিডি-এর আহমেদ অপু জানান, বর্তমান পরিস্থিতি কোভিডের লকডাউনের চেয়েও খারাপ। পুরনো ফোন ও ক্যামেরা ব্যবসায়ীরাও একই ধরনের মন্দার কথা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে পরিচ্ছন্নতাকর্মীদের ৭৮৪ ফ্ল্যাট প্রস্তুত, মার্চে হস্তান্তরের লক্ষ্য

বসুন্ধরা সিটিতে ক্রেতা সংকট: মন্দায় ধুঁকছে ছোট-মাঝারি ব্যবসায়ীরা

প্রকাশিত হয়েছে: ০১:০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬