লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব এড়িয়ে পালাচ্ছে লক্ষাধিক ইহুদি

ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব থেকে পালিয়ে বেড়ানো ইহুদিদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রোববার সন্ধ্যায় ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে এই সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ১০ হাজারে পৌঁছেছে, যা ২০২৬ সালের শুরুর দিকে ছিল প্রায় ৭৫ হাজার।

প্রতিবেদন অনুযায়ী, সামরিক বাহিনীতে যোগদানের জন্য হাজার হাজার তলব আদেশ জারির পরও দায়িত্ব এড়িয়ে চলা ব্যক্তিদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। আগামী দিনগুলোতে এই সংখ্যা আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরাইলি সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, বর্তমানে সামরিক দায়িত্ব এড়িয়ে চলা ব্যক্তিদের প্রায় ৮০ শতাংশই অতি-গোঁড়া ইহুদি সম্প্রদায়ের সদস্য, যারা 'হারেদি' নামে পরিচিত।

এদিকে, সুপ্রিম কোর্টের রায়ে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের ওপর জোর দেওয়া হলেও বাস্তবে এই প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে আছে। হাতেগোনা কিছু ব্যতিক্রম ছাড়া এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। কর্তৃপক্ষ বেন গুরিয়ন বিমানবন্দরে কয়েকজনকে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জন হারেদি এবং অন্য সম্প্রদায়ের ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

চলতি মাসে এই ব্যক্তিদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান চালানোর পরিকল্পনা থাকলেও পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে বিরোধের কারণে তা বাতিল করতে হয়েছে। পুলিশ এই অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনীর কাছে ৩০০ সেনাসদস্য চেয়েছিল, কিন্তু সেনাবাহিনী তা প্রত্যাখ্যান করে। তাদের যুক্তি হলো, সামরিক দায়িত্ব এড়িয়ে চলা ব্যক্তিদের গ্রেপ্তার করা সেনাবাহিনীর দায়িত্বের আওতাভুক্ত নয়।

জনপ্রিয় সংবাদ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব এড়িয়ে পালাচ্ছে লক্ষাধিক ইহুদি

প্রকাশিত হয়েছে: ১০:৩০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬