লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে পালিত হলো বিশেষ ক্লিনিং ডে ও বর্জ্য শোভাযাত্রা

রাজধানীর জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ এবং পরিবেশ দূষণ সম্পর্কে নাগরিকদের সচেতন করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে মাসের প্রথম শনিবারের বিশেষ ‘ক্লিনিং ডে’ পালিত হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে শনিবার রাজধানীর শাহবাগে এক ব্যতিক্রমী ‘বর্জ্য শোভাযাত্রা’র উদ্বোধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির সূচনা করেন ডিএসসিসির প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ডিএসসিসির তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করা সম্ভব নয়। বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকা থেকে ঢাকাকে মুক্ত করতে হলে সবার আগে নাগরিকদের আচরণগত পরিবর্তন প্রয়োজন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন করে ডাস্টবিন স্থাপন করা হচ্ছে, তাই যত্রতত্র বর্জ্য ফেলার সুযোগ নেই। ব্যবসায়ী ও নাগরিকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান যেন নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে ডাস্টবিন রাখা হয় এবং ড্রেনে কোনোভাবেই পলিথিন বা বর্জ্য না ফেলা হয়। তিনি আরও জানান, মাসের প্রথম শনিবার মশা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ অব্যাহত থাকবে এবং পরিচ্ছন্নতার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপরও গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শাহবাগ এলাকা থেকে একটি সুসজ্জিত সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা পথচারী ও নাগরিকদের মাঝে প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার ওপর সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. জামাল উদ্দিন। এছাড়া সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এই আয়োজনে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ভারত ও মার্কিন দূতের বৈঠক কাম্য নয়: ডা. শফিকুর রহমান

ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে পালিত হলো বিশেষ ক্লিনিং ডে ও বর্জ্য শোভাযাত্রা

প্রকাশিত হয়েছে: ০১:৩৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬