লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডুয়েটে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন নিয়ে গোলটেবিল বৈঠক

গবেষণা ও উদ্ভাবনকে বাস্তবমুখী এবং বাজারোপযোগী করার লক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেটিভ ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আয়োজিত এই গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরির ওপর জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণাকে বাস্তবে রূপ দিতে এই সমন্বয় অপরিহার্য।

ডুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘স্ট্রেন্থেনিং স্টার্ট-আপ, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক এই আলোচনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন জানান, সরকার ও ইউজিসি গবেষণা, উদ্ভাবন ও স্টার্ট-আপ সংস্কৃতি বিকাশে বিভিন্ন নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে। তরুণ গবেষকদের উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করার পাশাপাশি চলতি বাজেটে ক্রিয়েটিভ ইকোনমি বিকাশে বরাদ্দ রাখা হয়েছে।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, শিল্পখাতের সঙ্গে সমন্বিত সহযোগিতা ছাড়া গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবে রূপ দেওয়া কঠিন। ডুয়েট ইতোমধ্যে যৌথ গবেষণা, ইন্টার্নশিপ ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সম্প্রসারণে কাজ করছে। কার্যকর এই সহযোগিতা দেশের উৎপাদন খাতে প্রবৃদ্ধি বাড়াবে এবং আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। এছাড়া প্রতি তিন মাস অন্তর এ ধরনের আলোচনা আয়োজন এবং ছয় মাস পরপর ইউজিসিতে প্রতিবেদন প্রদানের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। শিক্ষার্থীদের উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে ক্যাম্পাসে আইসিটি ইনকিউবেটর নির্মাণ করা হয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। স্বাগত বক্তব্য রাখেন গবেষণা ও সম্প্রসারণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন। এছাড়া ‘ডুয়েটে গবেষণা ও উন্নয়ন এবং উদ্ভাবন সুবিধাদি’ শীর্ষক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।

গোলটেবিল আলোচনায় বিডিরেন, ব্র্যাক ব্যাংক পিএলসি, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, মেঘনা গ্রুপ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, প্রাণ-আরএফএল গ্রুপ, নেসলে বাংলাদেশ, আকিজ সিরামিকস, উর্মি গ্রুপ, ম্যাক্স গ্রুপ, জেনকোর সল্যুশনস, ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্টস, মাসকো গ্রুপ, ডিক্যাথলন ও র‌্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে সমাপনী বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ‘দ্য ফিউচার অব ইয়ুথ ইন বাংলাদেশ ইন দ্য পারস্পেকটিভ অব অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড সফট স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে জেনকোর সল্যুশনসের সিইও জিশান আহাম্মদ শিক্ষার্থীদের সঙ্গে তার কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেটিভ ইভেন্ট ২০২৬’-এর গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তা নিশ্চিত করুন, পারলে কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

ডুয়েটে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন নিয়ে গোলটেবিল বৈঠক

প্রকাশিত হয়েছে: ০২:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬