লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ফের ৬.৪ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৬৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিমালুঙ্গুন এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে স্থলভাগে।

ভূমিকম্পের পর তেবিং তিঙ্গি, কাবানজাহে ও লিমাপুলু এলাকার বাসিন্দারা কম্পন অনুভব করেছেন। তবে বিএমকেজি জানিয়েছে, এই ভূমিকম্পের ঘটনায় সুনামির কোনো আশঙ্কা নেই। তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা আফটারশকের খবর পাওয়া যায়নি।

এর আগে শনিবার ভোরে পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মূল ভূমিকম্পের পর সেখানে কয়েক ডজন আফটারশক অনুভূত হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

ডিমলা থানায় ছাদের পলেস্তারা খসে আহত এএসআই

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ফের ৬.৪ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত হয়েছে: ০২:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬