লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় বরদাশত করা হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় আর করা যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আয়োজিত দুটি পৃথক সভায় তিনি বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে এই কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের চাহিদা, উৎপাদন এবং বিতরণ ব্যবস্থাকে আরও দক্ষ ও সাশ্রয়ী করার লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী কাজ করতে হবে। অনুমোদিত প্রতিটি প্রকল্পের যৌক্তিকতা প্রমাণের পাশাপাশি জনগণের প্রয়োজন মেটাতে সেই প্রকল্প কতটুকু ভূমিকা রাখবে, তা যাচাই করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিগত দিনের মতো অপ্রয়োজনীয় প্রকল্পের পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না এবং এ বিষয়ে পরিপূর্ণ তথ্য-উপাত্ত উপস্থাপনের নির্দেশ দেন।

জ্বালানি খাতের ম্যাপিংয়ের গুরুত্ব তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশের কোথায় কী ধরনের খনিজ সম্পদ রয়েছে, তার একটি সুস্পষ্ট ভৌগোলিক ও তথ্যভিত্তিক পূর্ণাঙ্গ মানচিত্র থাকা জরুরি। বিভিন্ন সংস্থার কাছে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভূতাত্ত্বিক জরিপ ও ব্লক ম্যাপগুলোকে একটি একক, আধুনিক এবং সমন্বিত রূপরেখায় নিয়ে আসার নির্দেশ দেন তিনি। প্রতিমন্ত্রীর মতে, ভূগর্ভস্থ সম্পদের সঠিক অবস্থান ও সম্ভাবনার চিত্র জানা থাকলে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন এবং পরিকল্পনা বাস্তবায়ন অনেক সহজ হবে।

বৈঠকে তিনি সারাদেশের জোনভিত্তিক জ্বালানির চাহিদা ও সরবরাহের প্রকৃত চিত্র রাখার এবং প্রতিবন্ধকতাগুলো দ্রুত চিহ্নিত করে করণীয় নির্ধারণের তাগিদ দেন। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের ওপরও তিনি জোর দেন।

পৃথক দুটি বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কোম্পানির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী এ সময় সেবামূলক এই খাতের সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

এনসিপি নেতা তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় বরদাশত করা হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬