লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্য গার্ল নেক্সট ডোর সিনেমার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন এলিশা

২০০৪ সালে মুক্তি পাওয়া রোমান্টিক কমেডি ‘দ্য গার্ল নেক্সট ডোর’ এলিশা কাথবার্টের অভিনয় ক্যারিয়ারের অন্যতম আলোচিত একটি চলচ্চিত্র। এই সিনেমায় সাবেক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা ড্যানিয়েল চরিত্রে এলিশার অভিনয় যেমন দর্শকদের নজর কেড়েছিল, তেমনি লিমুজিনের ভেতর এমিল হার্শের সঙ্গে চিত্রায়িত অন্তরঙ্গ দৃশ্যটিও দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রে ছিল। সিনেমাটি মুক্তির দুই দশকেরও বেশি সময় পর সেই দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন এলিশা।

টিন বিটকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে এলিশা জানান, পর্দায় দর্শক যা দেখেছেন, বাস্তবে শুটিংয়ের অভিজ্ঞতা ছিল তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, লিমুজিনের ভেতরের সেই দৃশ্যে তাঁকে ও এমিল হার্শকে মূলত আলাদাভাবেই অভিনয় করতে হয়েছিল। এলিশা ব্যাখ্যা করেন, লিমুজিনের পেছনের অংশে শুটিং করার সময় তাঁর সামনে কেবল একটি ছোট বাক্স ও ক্যামেরা ছিল। এমিল হার্শ সেখানে উপস্থিত ছিলেন না, বরং তাঁর অংশের শুটিং হয়েছিল আলাদাভাবে। অভিনেত্রী জানান, এমন দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে শিল্পীদের মূলত নিজেদের কল্পনাশক্তির ওপরই ভরসা করতে হয় এবং নিজেকে পুরোপুরি চরিত্রের মধ্যে নিয়ে আসতে হয়, যা সব সময় স্বস্তিকর না-ও হতে পারে।

‘২৪’ সিরিজে কিম বাউয়ার চরিত্রে পরিচিতি পাওয়ার পর মাত্র ২০ বছর বয়সে এলিশা ‘দ্য গার্ল নেক্সট ডোর’-এ অভিনয়ের সুযোগ পান। এটি সেই সময় পর্যন্ত তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় চলচ্চিত্র ছিল। তবে এখন ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী মনে করেন, সেই বয়সে তাঁর মধ্যে আত্মবিশ্বাসের কিছুটা অভাব ছিল। এলিশা বলেন, ‘এখন যদি সেই চরিত্র করতাম, তবে ২০ বছর বয়সের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে করতে পারতাম। তখন মনে হয়েছিল আমি যেন নিজের স্বাভাবিক ব্যক্তিত্বের বাইরে গিয়ে অভিনয় করছি।’

ড্যানিয়েল চরিত্রের আবেদনময়ী রূপ ফুটিয়ে তোলার বিষয়ে এলিশা জানান, এর পেছনে ছিল অনেক মেকআপ, চুলের স্টাইল, আলো এবং ক্যামেরার কারসাজি। তিনি হাসতে হাসতেই বলেন, সেই বয়সে চরিত্রটির সঙ্গে মানিয়ে নেওয়া সহজ ছিল, কিন্তু এখন আর সেই পোশাকগুলো পরে অভিনয়ের কথা ভাবা সম্ভব নয়। লুক গ্রিনফিল্ড পরিচালিত এই সিনেমায় ম্যাথিউ কিডম্যান চরিত্রে অভিনয় করেছিলেন এমিল হার্শ। মুক্তির সময় বক্স অফিসে বড় সাফল্য না পেলেও, পরবর্তী সময়ে ‘দ্য গার্ল নেক্সট ডোর’ বিশেষ করে তরুণ দর্শকদের কাছে একটি কাল্ট ক্ল্যাসিক মর্যাদা পেয়েছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

দ্য গার্ল নেক্সট ডোর সিনেমার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন এলিশা

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬