লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়েতে ফেরিডুবি: ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৭ জন

জিম্বাবুয়ের লেক কারিবায় অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং ২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। দেশটির সিভিল প্রোটেশন ইউনিট জানিয়েছে, ফেরিটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী বহন করা হচ্ছিল। মঙ্গলবার তীব্র ঢেউয়ের ধাক্কায় ফেরিটি উল্টে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফেরিটি উত্তরের কারিবা শহর এবং বেশ কয়েকটি দ্বীপ ও মাছ ধরার ক্যাম্পের মধ্যে যাতায়াত করত। টিকিট বিক্রির নিবন্ধিত হিসাব অনুযায়ী, নৌকায় ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তবে কর্তৃপক্ষ ধারণা করছে, টিকিটের বাইরেও অনির্ধারিত সংখ্যক শিশু নৌকায় উপস্থিত থাকতে পারে। এই ঘটনায় এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

দুর্ঘটনাস্থলটি জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত এবং এটি আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদ। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ শুরু করতে কিছুটা দেরি হলেও বর্তমানে পুলিশের ডুবুরি দল, স্পিডবোট ও হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য মুতসা মুরম্বেদজি এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক হিসেবে বর্ণনা করেছেন।

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা জ্বালানি প্রতিমন্ত্রীর

জিম্বাবুয়েতে ফেরিডুবি: ১৫ জনের মৃত্যু, নিখোঁজ ২৭ জন

প্রকাশিত হয়েছে: ০৯:২৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬