লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন-জাপানসহ বিভিন্ন দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চীন, জাপান ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, এসব দেশের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত আলোচনা চলমান রয়েছে এবং প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। সরকার বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ: এ ক্লোজড-ডোর রাউন্ডটেবিল অন ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল’ শীর্ষক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দেশি-বিদেশি বিনিয়োগকারী, পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে এই রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করা হয়েছে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স আয়োজন করেছিল, সেই সম্মেলনের ধারাবাহিকতা হিসেবেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে অর্থ উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল তিতুমীরসহ সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন। শামা ওবায়েদ জানান, বৈঠকে এলডিসি উত্তরণ, বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই), পুঁজিবাজার, ব্যবসা সহজীকরণ এবং বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অংশগ্রহণকারীদের কাছ থেকে পাওয়া পরামর্শগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে সমাধানের উদ্যোগ নেয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। ব্যাংকিং খাত ও পুঁজিবাজারসহ পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে নীতিগত সংস্কারের কাজ চলছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, নতুন বিনিয়োগ আকর্ষণ, নতুন বাজার সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোই সরকারের লক্ষ্য। তিনি জানান, জ্বালানি, তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষি, কৃষিভিত্তিক শিল্প, সৃজনশীল অর্থনীতি, কুটির শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া খাত বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। এছাড়া ব্লু-ইকোনমিতে ইউরোপের অনেক দেশ বিনিয়োগে আগ্রহী বলেও তিনি জানান।

বিনিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটি এক বা দুই দিনের বিষয় নয়, প্রক্রিয়াটি ইতিমধ্যে চলমান। বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা অব্যাহত থাকবে। যদিও রুদ্ধদ্বার বৈঠকের আলোচনার বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়, তবে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের ক্ষেত্রে থাকা কিছু প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন-জাপানসহ বিভিন্ন দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০১:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬