লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করলো সরকার

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই দায়িত্ব বিভাজন নিশ্চিত করা হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে দুই প্রতিমন্ত্রী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। তিনি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় দেখাশোনা করবেন।

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলামকে বিভিন্ন দাপ্তরিক ও কূটনৈতিক বিষয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তার দায়িত্বের তালিকায় রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি। পরিপত্রে দুই প্রতিমন্ত্রীর দায়িত্বের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানের বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে নতুন তিন আইনে মানবাধিকার সুরক্ষা ও জবাবদিহিতা সংকুচিত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করলো সরকার

প্রকাশিত হয়েছে: ০১:০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬