লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির দ্বিতীয় দিনেই ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পোশাক শ্রমিক

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২২) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম ভোলার দৌলতখানের চর খলিফার মফিজুল ইসলামের ছেলে এবং তিন ভাইয়ের মধ্যে সবার বড়। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর কুড়িলের কুড়াতলী এলাকায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী আবু রায়হান জানান, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ছাতা মাথায় রেললাইন পার হচ্ছিলেন রাকিবুল। ওই সময় বিমানবন্দর রেলস্টেশনগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেন। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আবু রায়হানের ভাষ্যমতে, রাকিবুল স্নাতক সম্পন্ন করেছিলেন এবং গতকাল শনিবার থেকে গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ শুরু করেছিলেন। আজ ছিল তাঁর চাকরির দ্বিতীয় দিন।

এদিকে, রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। ইউসুফের ভাতিজা মেহেদী জানান, গত রাতে যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে অটোরিকশা রেখে মেরামতের সময় আরেকটি অটোরিকশা তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইউসুফ জামালপুরের বকশীগঞ্জের ইদ্রিস আলীর ছেলে এবং কামরাঙ্গীরচরের রসুলপুর ২ নম্বর গলিতে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা ও রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাকরির দ্বিতীয় দিনেই ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পোশাক শ্রমিক

প্রকাশিত হয়েছে: ১০:৩১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬