লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ তিতাস গ্যাসের সংযোগ স্থাপন করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়েছেন চার শ্রমিক। সোমবার রাত সাড়ে ১২টার দিকে কুতুবপুর ইউনিয়নের চিতাশাল এলাকায় দেলোয়ার হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেলোয়ার হোসেনের বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার জন্য ১৭ হাজার টাকার চুক্তি হয় এবং প্রাথমিকভাবে ২ হাজার টাকা অগ্রিম প্রদান করা হয়। এরপর একজন স্থানীয় গ্যাস কন্ট্রাক্টরের মাধ্যমে শ্রমিকরা রাতে সড়ক কেটে পাইপলাইন স্থাপনের কাজ করছিলেন। পাইপ বের করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে চার শ্রমিক দগ্ধ হন।

আহতদের মধ্যে আরিফুল ইসলাম (৩৫) নামে একজনের শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আরিফুল ইসলাম রংপুরের কালীগঞ্জ উপজেলার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে এবং তিনি ফতুল্লার দেলপাড়া বাজার এলাকায় ভাড়া থাকতেন। অপর তিন শ্রমিকের আঘাত গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি মাহবুব আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ধর্ম মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় রফিকুল ইসলাম জামাল এমপিকে ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬