লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ তাকে ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে। রোববার দিনগত রাত ১টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে ন্যাম ভবনের ওই ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর শেরেবাংলা নগর থানা পুলিশসহ সিআইডি, পিবিআই ও ডিবির বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিশ্চিত হয় যে ফ্ল্যাটটি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এর আগে গত জুলাই মাসে মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সেই সময় জামায়াত নেতৃবৃন্দ ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বলে দাবি করেছিলেন।

ঘটনার পর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম তার ফেসবুক পেজে পোস্ট দিয়ে ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। এরপর ২২ জুলাই জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠায়।

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭

আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০১:৩০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬