লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, গ্রেপ্তার ১

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ মোট পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তার ব্যক্তিগত গাড়ির চালক ওবায়দুর রহমান বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করা এবং ভিডিও ফাঁসের সন্দেহে তাকে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন মাসুম বিল্লাহ (৪১), মোতাসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।

এই ঘটনায় আমিনুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) পল্লবী জোনের এসআই রাকিবুল হুদা তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত আগামী ২৪ আগস্টের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার এজহারে বাদী ওবায়দুর রহমান উল্লেখ করেন, তিনি পল্লবীর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার’-এ তার বোনের বাসায় থেকে এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কাজ করতেন। আত্মীয়তার সুবাদে নজরুল ইসলাম ওই বাসায় যাতায়াত করতেন এবং এক পর্যায়ে ওবায়দুরের ভাগ্নির সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ওবায়দুর বিষয়টি টের পেয়ে তার পরিবারকে জানান এবং নজরুল ইসলামকে ওই সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে এমপি তাকে প্রাণনাশের হুমকি দেন।

এজহারে আরও বলা হয়, সম্প্রতি মগবাজারের একটি চক্র নজরুল ইসলাম ও তার ভাগ্নির কিছু অপ্রীতিকর ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল শুরু করে। নজরুল ইসলামের ধারণা হয় যে ওবায়দুরই এই ভিডিও ধারণ করে সংবাদমাধ্যম ও ওই চক্রের হাতে তুলে দিয়েছেন। এই বিরোধের জেরে গত ১৪ই জুলাই নজরুল ইসলামের নির্দেশে অন্য আসামিরা তার ওপর হামলা চালায়।

জনপ্রিয় সংবাদ

আগস্টের মাঝামাঝি রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা, আলোচনায় মির্জা ফখরুল

গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, গ্রেপ্তার ১

প্রকাশিত হয়েছে: ০৪:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬