লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের ওপর হামলায় জড়িত প্রধান আসামি গিট্টু রিপন কক্সবাজারে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ও কথিত শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে র‍্যাব-১১ এর সদর কোম্পানি এবং র‍্যাব-১৫ কক্সবাজারের একটি যৌথ দল কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। র‍্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার গিট্টু রিপনের বাবার নাম হারুন এবং তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর দাতা সড়ক এলাকায়।

র‍্যাবের ভাষ্যমতে, গত ৫ মে মাসদাইরের বোয়ালিয়া খাল এলাকায় জাহিদ ও গিট্টু রিপনের মাদকের আস্তানা সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করতে গেলে র‍্যাব-১১ এর একটি গোয়েন্দা দলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় গিট্টু রিপন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ব্যবহার করে তিনজন র‍্যাব সদস্যকে গুরুতর জখম করেন।

বিভিন্ন মামলার এজাহার ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গিট্টু রিপন ফতুল্লার মাসদাইর এলাকায় ‘কিলার জাহিদ বাহিনীর’ অন্যতম প্রধান শুটার এবং সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে কন্ট্রাক্ট কিলিং, হত্যাকাণ্ড এবং মাসদাইর, বোয়ালিয়া খাল ও গুদারাঘাট এলাকায় ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার পাইকারি ও খুচরা মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। এছাড়া অস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

র‍্যাব আরও জানিয়েছে, গিট্টু রিপনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদক চোরাচালানসহ ডজনেরও বেশি মামলা রয়েছে। দীর্ঘ দিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসার অভিযোগে তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

মিরপুর কলেজে দেয়াল ধসে ২ জনের মৃত্যু, আহত অন্তত ৭

র‍্যাবের ওপর হামলায় জড়িত প্রধান আসামি গিট্টু রিপন কক্সবাজারে গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ১১:৪৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬