লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা হ্রাস পেয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দর দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাজুসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে সারা দেশে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। ফলে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ স্বর্ণের এ নতুন দর পুনর্নির্ধারণ করা হলো।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নতুন করে হামলা হলে উপসাগরীয় দেশগুলোর তেল ও এআই স্থাপনায় আঘাতের হুমকি ইরানের

দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমলো স্বর্ণের দাম

প্রকাশিত হয়েছে: ০৫:৩২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬