লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর

দেশের বাজারে স্বর্ণের দাম টানা দুই দফায় কমানোর পর বর্তমানে সেই সমন্বিত মূল্যেই মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর ঘোষণা দেয়, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা, ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

এর আগে গত ১৩ জুলাই সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দরে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের স্বর্ণ ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় বিক্রির নির্দেশনা দিয়েছিল বাজুস।

জনপ্রিয় সংবাদ

টিসিবির ডিজিটাল রূপান্তর উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর

প্রকাশিত হয়েছে: ০৮:৩৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬