লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ছাত্রদল নেতাসহ দুজন

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্ত এবং বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। শনিবার রাত থেকে শুরু করে রবিবার সন্ধ্যা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিমানবন্দর থানা পুলিশের একটি দল তাঁদের গ্রেপ্তার করে। অভিযানে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ১০০ গ্রাম স্বর্ণালংকার।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশ থেকে পাঠানো স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর করা মামলার পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে, তবে অপরাধী হিসেবেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, গত ২৯ আগস্ট নরসিংদীর রায়পুর উপজেলার বাসিন্দা মো. সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে ১ নম্বর, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপনকে ২ নম্বর, সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে ৩ নম্বর এবং বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, মালয়েশিয়া প্রবাসী তাঁর বড় ভাই কাউসার বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। গত ২৮ আগস্ট রাতে বিমানবন্দর থেকে সেই স্বর্ণালংকার গ্রহণ করে একটি ভাড়ায় চালিত গাড়িতে ফেরার পথে বলাকা ভবনের বিপরীত পাশে আসামিরা তাদের গতিরোধ করে। এরপর তাদের আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মী আখ্যা দিয়ে এবং কাছে বোমা আছে বলে ভয় দেখিয়ে মারধর করে স্বর্ণালংকারগুলো ছিনিয়ে নেওয়া হয়। সে সময় পথচারীদের উপস্থিতি টের পেয়ে আসামিরা স্বর্ণালংকার নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জনপ্রিয় সংবাদ

ঘুষ ও উচ্ছেদের প্রতিবাদে নরসিংদীতে সওজ কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন

বিমানবন্দরে স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ছাত্রদল নেতাসহ দুজন

প্রকাশিত হয়েছে: ০১:৪৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬