লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি ও নির্দেশনা

শারদীয় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সোমবার (১৯ অক্টোবর) তাদের অপারেশন বিভাগের মাধ্যমে এই নতুন নির্দেশনা প্রকাশ করেছে।

ডিএমটিসিএলের ঘোষণা অনুযায়ী, ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর মেট্রোরেল স্বাভাবিক সময়সূচির আদলে চলাচল করবে। এই চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। দিনের বেশিরভাগ সময় ট্রেন ১০ থেকে ১২ মিনিট পরপর চলাচল করবে। তবে রাতের বেলায় যাত্রী চাহিদা অনুযায়ী বিরতির সময় বাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট করা হবে। এই চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) মেট্রোরেল চলাচলের সময়সূচিতে ভিন্নতা রয়েছে। এদিন উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বিকেল ৩টা ২০ মিনিট থেকে। শুক্রবার দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে এবং যাত্রীচাহিদা অনুযায়ী ট্রেনের বিরতি সমন্বয় করা হবে।

যাত্রীদের চাপ সামাল দেওয়ার বিষয়ে ডিএমটিসিএল জানিয়েছে, উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে। প্রয়োজনে এই ট্রেনগুলো ব্যবহার করে চলাচলের বিরতি সমন্বয় করা হবে।

জনপ্রিয় সংবাদ

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা, ইমনের নামে ভাড়া দাবি

পূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি ও নির্দেশনা

প্রকাশিত হয়েছে: ০৫:০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬