লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশকে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, কুমিল্লার ইতিহাস হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আরও বলেন, যুগে যুগে কিছু স্বার্থান্বেষী মানুষ সাম্প্রদায়িক বিভেদ তৈরির মাধ্যমে ফায়দা লোটার চেষ্টা করলেও, সচেতন জনগণের কারণে তারা কখনোই সফল হয়নি।

ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে মন্ত্রী বলেন, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করলে তা সফল হবে না। তিনি আরও বলেন, আমাদের পূর্বপুরুষরা যেমন পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে মিলেমিশে বসবাস করেছেন, ঠিক তেমনি আগামী প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ রেখে যাওয়া আমাদের দায়িত্ব।

ধর্মের মর্মার্থ তুলে ধরে মন্ত্রী বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়কে সমর্থন করে না; বরং সব ধর্মই ন্যায়বিচার, মানবকল্যাণ ও শান্তির শিক্ষা দেয়। তাই ধর্মকে বিভেদের কারণ না বানিয়ে মানবিক মূল্যবোধ ও সম্প্রীতির মাধ্যম হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সনাতন সম্প্রদায়ের মানুষের ব্যাপক অংশগ্রহণ ও আধুনিক আয়োজনের প্রশংসা করে মন্ত্রী বলেন, এ ধরনের জনসমাগম পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। তিনি সকলকে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট রেখে একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম-সেবা) এবং কুমিল্লা আদর্শ উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরাসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্প-কিম সম্ভাব্য চুক্তি: এশিয়া ও বৈশ্বিক নিরাপত্তায় বড় বিপদের শঙ্কা

দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ

প্রকাশিত হয়েছে: ০২:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬