লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানার আহ্বান সরকারের

ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার জন্য দেশের সকল গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। শুক্রবার এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়। এতে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে এই নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, গত ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রদান করে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালতের সাজাপ্রাপ্ত কোনো পলাতক অপরাধীর অডিও-ভিডিও ভাষণ, সাক্ষাৎকার কিংবা বক্তব্য গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে—যেমন টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যমে—প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সরকার প্রত্যাশা করছে যে, দেশের সকল গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবেন।

জনপ্রিয় সংবাদ

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের নির্দেশ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানার আহ্বান সরকারের

প্রকাশিত হয়েছে: ০৩:১৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬