লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুরে মাসিক আইনশৃঙ্খলা সভায় মাদক ও অপরাধ দমনে গুরুত্ব

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসনের হলরুমে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।

সভায় গুরুদাসপুর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান তার পরিচিতি পর্ব শেষে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গত মাসের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ আলী, বিএডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান এবং পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সভায় অংশ নেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ দমন, যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনা এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন মো. ইউনুস আলী

গুরুদাসপুরে মাসিক আইনশৃঙ্খলা সভায় মাদক ও অপরাধ দমনে গুরুত্ব

প্রকাশিত হয়েছে: ১০:০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬