লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছরের শিশুর মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ ব্যাটারিচালিত একটি ইজিবাইক সড়কের পাশে উল্টে পড়ে ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজাপুর-পিরোজপুর মহাসড়কের নারিকেলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. আদিব। সে রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া এলাকার বাহরাইনপ্রবাসী মো. রিয়াজ বিশ্বাসের ছেলে। দুর্ঘটনায় আদিবের মা নিশাত সুলতানা (৩০) এবং ইজিবাইকচালক মো. হেমায়েত তালুকদার (৪৫) গুরুতর আহত হয়েছেন। চালক হেমায়েতের বাড়ি উপজেলার আঙ্গারিয়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইজিবাইকটি রাজাপুর থেকে দক্ষিণ তারাবুনিয়ার দিকে যাচ্ছিল। পথে নারিকেলবাড়িয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি যাত্রীসহ সড়কের পাশে উল্টে পড়ে। এতে চালক, নিশাত সুলতানা ও শিশু আদিব গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিকেল ৫টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু আদিবকে মৃত ঘোষণা করেন। আহত নিশাত সুলতানা ও চালক হেমায়েতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফিরোজ কামাল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা

রাজাপুরে ইজিবাইক উল্টে ১০ বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০১:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬